Delivery Rules

Last Updated: 14 June 2026

Cholkini.com সর্বদা দ্রুত ও নিরাপদ ডেলিভারি নিশ্চিত করার চেষ্টা করে। অর্ডার করার পূর্বে অনুগ্রহ করে নিচের ডেলিভারি নীতিমালা ভালোভাবে পড়ে নিন।

১. ডেলিভারি সময়সীমা

• ঢাকার ভিতরে সাধারণত ১-২ কার্যদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়।

• ঢাকার বাইরে সাধারণত ২-৩ কার্যদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়।

• প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক পরিস্থিতি, কুরিয়ার জটিলতা, সরকারি ছুটি বা অনিবার্য কারণে ডেলিভারিতে অতিরিক্ত সময় লাগতে পারে।

২. অর্ডার নিশ্চিতকরণ

• অর্ডার করার পর আমাদের প্রতিনিধি ফোন কল, SMS অথবা অন্যান্য মাধ্যমে অর্ডার নিশ্চিত করতে পারেন।

• অর্ডার নিশ্চিত হওয়ার পর পণ্য কুরিয়ারে হস্তান্তর করা হবে।

৩. পণ্য গ্রহণের নিয়ম

• পণ্য গ্রহণের সময় ডেলিভারি প্রতিনিধির উপস্থিতিতে প্যাকেজের বাহ্যিক অবস্থা এবং দৃশ্যমান কোনো সমস্যা আছে কিনা তা যাচাই করতে হবে।

• ভুল পণ্য, ক্ষতিগ্রস্ত পণ্য বা দৃশ্যমান ত্রুটি থাকলে তাৎক্ষণিকভাবে আমাদের জানাতে হবে।

• ডেলিভারি সম্পন্ন হওয়ার পর শুধুমাত্র ব্যক্তিগত অপছন্দের কারণে পণ্য ফেরত গ্রহণ করা হবে না।

৪. আনবক্সিং ভিডিও

• পণ্য গ্রহণের পর সম্পূর্ণ আনবক্সিং ভিডিও ধারণ করা বাধ্যতামূলক।

• কোনো পণ্য মিসিং, ভুল পণ্য ডেলিভারি বা পরিবহনজনিত ক্ষতির ক্ষেত্রে আনবক্সিং ভিডিও প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে।

৫. ডেলিভারি ব্যর্থ হলে

• গ্রাহক প্রদত্ত ঠিকানা বা ফোন নম্বর ভুল হলে ডেলিভারি বিলম্বিত বা ব্যর্থ হতে পারে।

• ডেলিভারির সময় গ্রাহক উপস্থিত না থাকলে কুরিয়ার কর্তৃপক্ষ পুনরায় যোগাযোগের চেষ্টা করতে পারে।

• সাধারণত কুরিয়ার কর্তৃপক্ষ সর্বোচ্চ ৩ (তিন) দিন পর্যন্ত পার্সেল সংরক্ষণ করে।

• এই সময়ের মধ্যে পার্সেল গ্রহণ না করলে পার্সেল রিটার্ন হয়ে যেতে পারে।

৬. ডেলিভারি ও রিটার্ন চার্জ

• ভুল পণ্য, ক্ষতিগ্রস্ত পণ্য অথবা প্রমাণিত ত্রুটিযুক্ত পণ্যের ক্ষেত্রে গ্রাহককে কোনো অতিরিক্ত ডেলিভারি বা রিটার্ন চার্জ প্রদান করতে হবে না।

• গ্রাহক যদি শুধুমাত্র ব্যক্তিগত কারণে (পছন্দ হয়নি, মত পরিবর্তন হয়েছে ইত্যাদি) পণ্য গ্রহণ না করেন, তাহলে সংশ্লিষ্ট ডেলিভারি ও রিটার্ন চার্জ গ্রাহককে বহন করতে হবে।

• গ্রাহক নির্ধারিত সময়ে পার্সেল গ্রহণ না করলে অথবা পার্সেল রিটার্ন হয়ে গেলে সংশ্লিষ্ট ডেলিভারি ও রিটার্ন চার্জ গ্রাহকের উপর বর্তাবে।

• অর্ডার নিশ্চিত হওয়ার পর পণ্য কুরিয়ারে হস্তান্তর করা হয়ে গেলে অর্ডার বাতিলের ক্ষেত্রে প্রযোজ্য ডেলিভারি ও রিটার্ন চার্জ গ্রাহককে বহন করতে হতে পারে।

৭. যোগাযোগ

Chol Kini

Website: https://cholkini.com

Email: info@cholkini.com

Support Email: support@cholkini.com

Support Phone: +880 9638-721549

Address: 349/A Modhubag, Moghbazar, Dhaka-1217, Bangladesh